২০১৯ সালে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSCWB) মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের অধীনে ICDS Supervisor (শুধুমাত্র মহিলা) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এরপর ২০২৬ সাল পর্যন্ত নতুন করে PSC-এর মাধ্যমে ICDS Supervisor নিয়োগের কোনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এই পোস্টে ২০১৯ সালের নিয়োগের সম্পূর্ণ তথ্য, যেমন শূন্যপদ, বেতন, যোগ্যতা, পরীক্ষার পদ্ধতি, সিলেবাস ও গুরুত্বপূর্ণ তারিখ আলোচনা করা হয়েছে।
বহুদিন আগে পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে WBICDS Supervisor নিয়োগ করা হয়েছিল সেটা ছিল 2019 আর এখন ২০২৬ এর মধ্যে এখনো কোনো সুপারভাইজার নিয়োগ করা হয়নি। ২০১৯ সালে যে সুপারভাইজার নিয়োগ করা হয়েছিল তার সম্বন্ধে সমস্ত বিস্তারিত আলোচনা করব নিচে।
আজকের এই পোস্টটিতে আমরা আলোচনা করব 2019 সালে WBICDS Supervisor নিয়োগ সম্বন্ধে সু বিস্তারিত কত কি পোস্ট ছিল কোথায় কোথায় নিয়োগ হয়েছে? কোন কোন ডিসটিকে কতগুলো পোস্ট ছিল এবং কত কি সেলারি ছিল সাথে আপনাদের সিলেবাস কি ছিল তার সম্বন্ধ আমরা এখানে আলোচনা করব।
| ADVERTISEMENT NO. | 8 /2019 |
| পদের নাম | আইসিডিএস সুপারভাইজার (শুধুমাত্র মহিলা) |
| মোট শূন্যপদ: | ২,৯৫৪টি |
| সংস্থা | পাবলিক সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ |
| অনলাইনে আবেদন | ১৪ মার্চ, ২০১৯ (শেষ) |
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা গ্রহণ করবে, যার মাধ্যমে মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের অধীন আইসিডিএস সুপারভাইজার (শুধুমাত্র মহিলা) পদে নিয়োগ করা হবে।
অনলাইনে আবেদন করা যাবে ১৪ মার্চ, ২০১৯ থেকে।
আবেদন করার আগে প্রার্থীদের কমিশনের One Time Enrollment (OTE) সম্পন্ন করতে হবে। যারা পূর্বে একই ওয়েবসাইটে এনরোলমেন্ট করেছেন, তাঁদের পুনরায় করতে হবে না।
শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
WBICDS Supervisor Recruitment 2019 গুরুত্বপূর্ণ তথ্য
এই নিয়োগটি প্রধানত তিনটি ধাপে হয়েছে যার মধ্যে যারা সবগুলো পাশ করেছে তাদেরকেই সুপারভাইজার হিসেবে নিয়োগ করে নেওয়া হয়েছে এই তিনটি ধাপ নিচে এড়িয়ে দেওয়া হল।
১. প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট (MCQ ভিত্তিক)
২. লিখিত পরীক্ষা (Conventional Type)
৩. ভাইভা-ভোস (মৌখিক পরীক্ষা)
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভাতে ডাকা হবে। যারা ভাইভাতে চান্স পাবেন তাদের কিন্তু চান্স থাকবে এই চাকরিটা পাওয়ার জন্য।
এরপর তৈরি হবে চূড়ান্ত মেধাতালিকা যেখানে দেখা হবে আপনার লিখিত পরীক্ষায় আপনি কত স্কোর করেছিলেন এবং সাথে সাথে ভাইভাতে আপনার কত স্কোর হয়েছে? সমস্ত স্কোর যদি কার্ডের ওপরে থেকে থাকে তাহলে যেই চূড়ান্ত মেধা তালিকা বেরোবে মানে মেরিট লিস্ট বেরোবে সেখানে আপনার নাম থাকবে।
ICDS Supervisor Recruitment 2019 প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্রসমূহ
এখানে আপনি আপনার নিজের মত যেকোনো জায়গায় পরীক্ষা দিতে পারবেন এক কথায় বলতে হলে আপনি আপনার পছন্দমত জায়গায় নিজস্ব এলাকাতেও আপনার পরীক্ষার সেন্টার নিতে পারবেন নিচেই বিস্তারিত দোয়া রয়েছে কোথায় কোথায় এই সেন্টার রয়েছে।
১. কলকাতা (উত্তর)
২. কলকাতা (দক্ষিণ)
৩. বারুইপুর
৪. ডায়মন্ড হারবার
৫. ব্যারাকপুর
৬. বারাসাত
৭. কৃষ্ণনগর
৮. হাওড়া
৯. চুঁচুড়া
১০. বর্ধমান
১১. আসানসোল
১২. পুরুলিয়া
১৩. মেদিনীপুর
১৪. তমলুক
১৫. ঝাড়গ্রাম
১৬. বাঁকুড়া
১৭. সিউড়ি
১৮. বহরমপুর
১৯. মালদা
২০. বালুরঘাট
২১. রায়গঞ্জ
২২. জলপাইগুড়ি
২৩. আলিপুরদুয়ার
২৪. কোচবিহার
২৫. শিলিগুড়ি
২৬. কালিম্পং
২৭. দার্জিলিং
এই যে উপরের যেই 27 খানার লিস্ট দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আপনার যেই জায়গাটা পছন্দ হবে আপনি সেই জায়গায় আপনার পরীক্ষা সেন্টার নিতে পারবেন এটা শুধুমাত্র পরীক্ষার জেনটারই এখানে কিন্তু আপনি চাকরি পাবেন না বা চাকরি করবেন না সেটা ভবিষ্যতে যখন আপনার চূড়ান্ত মেধা তালিকা নাম আসবে সেটা দেখে বিবেচনা করা হবে বা আপনাকে জিজ্ঞেস করা হবে।
Supervisor Recruitment 2019 বেতন
যদি আমরা এখানে বেতন নিয়ে কথা বলি তাহলে আপনাদের বেতন কিন্তু অনেকটাই থাকবে এখানে যেহেতু এটা একটি অফিসার লেভেলের চাকরি তাই আপনাদের বেতন কাঠামো কিন্তু ভালো থাকবে। কি রকম কি বেতন হবে কত কি পাবেন সেটাও আমরা নিচে দেখিয়ে দিলাম।
Pay Band-3 : ₹৭,১০০ – ₹৩৭,৬০০
গ্রেড পে : ₹৩,৬০০
এর সঙ্গে সরকার নির্ধারিত অনুযায়ী DA, MA ও HRA প্রদান করা হবে।
সর্বনিম্ন মোট মাসিক বেতন প্রায় ₹২৭,০০০।
ICDS Supervisor শূন্যপদের সংখ্যা
আইসিডিএস সুপারভাইজারের যদি আমরা শূন্য পদ দেখি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ এখানে ছিল যেটা এখনো পর্যন্ত সবথেকে বেশি বলে গণ্য করা হয় কত কি শূন্য পদ ছিল এবং তাদের পার্সেন্টেজ কত ছিল তা নিচে বিস্তারিত আলোচনা করে দেওয়া হয়েছে।
মোট শূন্যপদ: ২,৯৫৪টি
- অসংরক্ষিত (UR): ১,৪৭৫
- তফসিলি জাতি (SC): ৬৫০
- তফসিলি উপজাতি (ST): ১৭৮
- OBC(A): ২৯৬
- OBC(B): ২০৭
- প্রতিবন্ধী (PH): ৮৯
- কৃতী ক্রীড়াবিদ: ৫৯
ICDS Supervisor 2019 শিক্ষাগত যোগ্যতা
এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি যেটা মানুষ জানতে চায় সেটা হচ্ছে এই চাকরির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে মানে আপনি কি পাশ করে থাকলে এই চাকরির জন্য আবেদন করতে পারেন আপনারা সবাই জানেন এর চেয়ে বেতন সেই বেতনটা কিন্তু অনেকটাই বেশি তার জন্য কিন্তু এখানে আপনাকে গ্যাজুয়েশন কমপ্লিট করতে হবে নিচে বিস্তারিত আরো আলোচনা করে দেওয়া হলো।
প্রার্থীকে অবশ্যই:
- ভারতের নাগরিক হতে হবে।
- শুধুমাত্র মহিলা হতে হবে।
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক (Graduate) হতে হবে।
- বাংলা ভাষায় পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।
(যাঁদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।)
বয়সসীমা
পশ্চিমবঙ্গ সরকারের পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে নোটিফিকেশন বের করা হয়েছিল 2019 সালে আই সি ডি এস সুপারভাইজার নিয়োগে যে বয়সসীমা রাখা হয়েছিল তা নিচে আলোচনা করা হলো।
০১.০১.২০১৯ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৯ বছর।
বয়সে ছাড়:
- SC/ST : ৫ বছর
- OBC (Non-Creamy Layer): ৩ বছর
- PwD: সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত
আবেদন ফি
এখানে যদি আমরা আবেদন ফ্রি দেখি তাহলে কিন্তু সেটাও অনেকটাই রয়েছে কিছু কিছু প্রার্থীর জন্য এবং কিছু কিছু প্রার্থীর জন্য সম্পূর্ণটাই বিনামূল্যে রয়েছে তাই আমরা নিচে সমস্ত কিছুই জানিয়ে দিয়েছি কাঁধের টাকা দিতে হবে এবং তাদের একদমই কোন টাকা দিতে হবে না।
- আবেদন ফি: ₹১৬০
- অনলাইন সার্ভিস চার্জ প্রযোজ্য।
পশ্চিমবঙ্গের SC/ST ও ৪০% বা তার বেশি প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
ICDS Supervisor 2019 আবেদন পদ্ধতি
এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ এবং না জানালে আপনি যে কাজটা করতে পারবেন না সেটা হচ্ছে আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু জানতে হবে কিন্তু আপনারই একটা ভুলের কারণে আপনার সম্পূর্ণ এপ্লিকেশন টাই বাতিল হয়ে যাবে।
অনলাইনের মাধ্যমে পিএসসির যেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, আবেদন করার সময়সীমা নিচে এগিয়ে দেওয়া হয়েছে অবশ্যই সম্পূর্ণটা যাচাই করে তারপরে আবেদন করবেন।
শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে।
একজন প্রার্থী একাধিক আবেদন করলে আবেদন বাতিল হবে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশিকা
পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও দিয়ে দেওয়া হয়েছে এই নির্দেশাগুলো না মানলে আপনার কিন্তু পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যেতে পারে এই নির্দেশনা গুলি অবশ্যই আপনাকে মানতে হবে এবং ফলো করতে হবে যদি আপনি একটি নির্দেশিকার না মানেন তাহলে কিন্তু আপনার সমস্ত লেখাটাই বাতিল হয়ে যেতে পারে তাই অবশ্যই নিচে নির্দেশিকা গুলোকে একবার পড়ে দেখবেন এবং যেটা বুঝতে পারবেন না সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন।
- পরীক্ষার হলে মোবাইল ফোন বা ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ।
- পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় ফ্রিস্কিং করা হবে।
- নির্ধারিত কেন্দ্র ছাড়া অন্য কেন্দ্রে পরীক্ষা দেওয়া যাবে না।
- উত্তরপত্রে নিজের নাম বা পরিচয় লিখলে মোট নম্বরের ১০% পর্যন্ত কাটা যেতে পারে।
- ভাষা পত্র ছাড়া অন্যান্য পত্র বাংলা বা ইংরেজিতে লেখা যাবে।
- তবে একটি পত্রের সব উত্তর একই ভাষায় লিখতে হবে।
ICDS Supervisor 2019 মেডিক্যাল পরীক্ষা
এখানে যে শুধুমাত্র আপনি লিখিত পরীক্ষা এবং ভাইবা দিয়ে মেরিট লিস্টে নাম উঠে গেলেই যে আপনি চাকরি পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু না এখানে আপনাকে সরকারি মেডিকেল বোর্ডের মাধ্যমে শারীরিক সপ্তম ও তার পরীক্ষাও দিতে হবে যদি আপনি শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ না হন তাহলে কিন্তু আপনার সমস্ত কিছুই বরবাদ হয়ে যাবে তাই এ সমস্ত প্রার্থীরা হ্যান্ডিক্যাপ বাদে রয়েছেন তাদের কিন্তু সকলেরই এই মেডিকেল পরীক্ষা দিতে হবে এবং এই শারীরিক পরীক্ষার সক্ষমতা পরীক্ষাতে যদি আপনি সঠিকভাবে উত্তীর্ণ না হন তাহলে কিন্তু আপনার কিছুটা হলো বিপদে দাঁড়াবে।
পরীক্ষার পদ্ধতি
পরীক্ষার পদ্ধতি মানে পরীক্ষাতে আপনার কি কি থাকছে কতগুলো পরীক্ষা হবে কত নম্বরে পরীক্ষা হবে সমস্ত কিছু কিন্তু থাকছে আজকে এইখানে যদি আমরা দেখি পরীক্ষাটি কিন্তু তিনটি অংশে অনুষ্ঠিত হবে।
পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ।
- পার্ট ওয়ানে থাকবে প্রাথমিক বাছাই পরীক্ষা ।
- পার্ট টু থাকবে লিখিত পরীক্ষা ।
- এরপর পার্ট থ্রিতে থাকবে মৌখিক পরীক্ষা।
পার্ট-I : প্রাথমিক বাছাই পরীক্ষা (বস্তুনিষ্ঠ বহুনির্বাচনী প্রশ্ন) : ১০০ নম্বর
এই OMR ভিত্তিক পরীক্ষার পূর্ণমান ১০০ নম্বর। এতে ১০০টি বহুনির্বাচনী (Multiple Choice) বস্তুনিষ্ঠ প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান ১ (এক) নম্বর।
পার্ট-II : লিখিত পরীক্ষা (প্রচলিত পদ্ধতি) : ৪০০ নম্বর
প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে মেধার ভিত্তিতে উত্তীর্ণ নির্বাচিত সংখ্যক প্রার্থীকে ৪০০ নম্বরের লিখিত পরীক্ষা (প্রচলিত পদ্ধতি)-এ অংশগ্রহণের জন্য ডাকা হবে।
পার্ট-III : মৌখিক পরীক্ষা (ভাইভা-ভোস) : ৫০ নম্বর
লিখিত পরীক্ষা (প্রচলিত পদ্ধতি)-এ মেধার ভিত্তিতে উত্তীর্ণ নির্বাচিত সংখ্যক প্রার্থীকে ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা (ভাইভা-ভোস)-এর জন্য ডাকা হবে।
চূড়ান্ত মেধাতালিকা পার্ট-II এবং পার্ট-III পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা হবে।
ICDS Supervisor 2019 গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইনে আবেদন শুরু: ১৪ মার্চ, ২০১৯
- আবেদন শেষ: ১৬ এপ্রিল, ২০১৯ (রাত ১২টা পর্যন্ত)
- অনলাইনে ফি জমার শেষ তারিখ: ১৬ এপ্রিল, ২০১৯
- অফলাইনে ফি জমার শেষ তারিখ: ১৭ এপ্রিল, ২০১৯
- তবে চালান অবশ্যই ১৬ এপ্রিল, ২০১৯-এর মধ্যে তৈরি করতে হবে।
Official Notification:- Click Here
FAQ
উত্তর: ২০১৯ সালের বিজ্ঞপ্তিতে মোট ২,৯৫৪টি শূন্যপদ ছিল
উত্তর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক (Graduate) হতে হবে।
বাংলা ভাষায় পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।
উত্তর: ০১.০১.২০১৯ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৩৯ বছর।
উত্তর: Pay Band-3 : ₹৭,১০০ – ₹৩৭,৬০০
গ্রেড পে : ₹৩,৬০০
উত্তর: পরীক্ষাটি কিন্তু তিনটি অংশে অনুষ্ঠিত হবে।